Advertisement

জুলাই যোদ্ধা পরিচয়ে বিশৃঙ্খলা করেছে ফ্যাসিস্ট বাহিনী: সালাহউদ্দিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জুলাই যোদ্ধা পরিচয়ে বিশৃঙ্খলা করেছে ফ্যাসিস্ট বাহিনী: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গতকাল সংসদে জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছিল যারা ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।’

Advertisement

আজ শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই যোদ্ধা পরিচয়ে গতকাল সংসদে কিছু ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছিল। যারা ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এই ফ্যাসিস্ট বাহিনী যে এখনও বিভিন্ন ফাঁক–ফোকরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এমন কাজে জুলাই যোদ্ধা বা অভ্যুত্থানের সমর্থক কোন ব্যক্তি জড়িত থাকতে পারে না।’

দীর্ঘ আট মাসের সংলাপের মধ্য দিয়ে গত শুক্রবার চূড়ান্ত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় এ সনদ। জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ হয়।

Advertisement

ওই ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে ৪টি মামলা করেছে। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।