
কঙ্গোর দক্ষিণ কিভুর লুভুঙ্গি ও কাটোগোটা এলাকায় নতুন করে গোলাগুলি ও সংঘর্ষ ছড়িয়ে পড়ায় শত শত মানুষ ঘর ছেড়ে সাঙ্গের দিকে পালিয়ে গেছে। সাম্প্রতিক সহিংসতা পূর্ব কঙ্গোর মানবিক সংকট আরও ঘনীভূত করছে, আর যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো জানা যাচ্ছে না।

বিশ্বব্যাপী দুর্ভিক্ষের বিশ্লেষণকারী সংস্থা ইন্টেগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন জানিয়েছে, দারফুর এবং কোর্দোফানে প্রায় তিন লাখ ৭৫ হাজার মানুষ ক্ষুধার ‘চরম’ পর্যায়ে রয়েছে। খাদ্য সংকটকে পাঁচটি ধাপে বিভক্ত করা হয়। যার মধ্যে পঞ্চম ধাপ হলো দুর্ভিক্ষ।

দীর্ঘ আট মাসের সংলাপের মধ্যদিয়ে চূড়ান্ত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় এ সনদ।

ইসরায়েল হামলা চালালে তাদের ভয়াবহ পরিণতি হবে বলে সতর্ক করে দিয়েছে মিসর। গত বৃহস্পতিবার কয়েকটি মিসরীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানিজ দৈনিক আল-আখবার।