চরচা ডেস্ক

রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল পাওয়া গেছে। এরমধ্যে একটি পরবর্তীতে বিস্ফোরিত হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এতে বলা হয়, পল্লবীর ব্লক-ডি এলাকার একটি বাসার ময়লা পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেলে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
পরে পল্লবী থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর