Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রামিসা ধর্ষণ-হত্যা: কে এই ‘ডলার’, সোহেল কেন তার নাম বলছেন?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৫: ১৫
রামিসা ধর্ষণ-হত্যা: কে এই ‘ডলার’, সোহেল কেন তার নাম বলছেন?

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে একটি নাম, ‘ডলার’। মামলার আসামি সোহেল রানা ডলারের নামটি জবানবন্দিতে বলেননি। এমনকি এই নাম চার্জশিটেও নেই। তাহলে নামটি কোথা থেকে এল? আদালতে কেন বারবার এই নাম বলছেন আসামি সোহেল?

Advertisement

আজ বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। তাতে ডলারের নাম বলেছেন সোহেল। এর আগে সোমবার আনুষ্ঠানিক বিচার শুরুর দিনও তার নাম বলেন আসামি।

গত সোমবার মহানগর হাজত খানা থেকে আদালতে তোলার সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে একবার বলেন, “আমি শুধু ধর্ষণ করেছি, মারছে ডলার”। পরে আবার নিজেকে ও স্ত্রীকে নির্দোষ দাবি করে বলেন, “আমি শুধু লাশ গুম করতে চেয়েছি, ধর্ষণ করেছে ডলার, মেরেছে ডলার।” আবার এজলাসে দাবি করেন “আমি ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি।”

আজ ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে বিচারকের উদ্দেশে সোহেল রানা বলেন, “আমি নির্দোষ, খালাস চাই। আমার একটা ছাওয়াল আছে আমাকে মাফ করে দেন।” এ সময় ফের ডলারের নাম উল্লেখ করে আসামি সোহেল বলেন, “আমার সাথে ছিল ডলার। ওকে কেউ দেখে নাই স্যার। ওরে ধরেন স্যার। আমার পাপের শাস্তি আমারে দেন।”

Advertisement
Advertisement
Advertisement

সেই সঙ্গে স্ত্রী স্বপ্নাকেও নির্দোষ দাবি করেন সোহেল। এরপর স্বপ্না আদালতকে বলেন, “আমি কিছু করিনি। স্যার, আমি নির্দোষ, আমি কিছু করিনি।”

ডলারের পরিচয় সম্পর্কে সোহেল রানা জানান, “ডলারের বাসা মিরপুরে। সে ধনী মানুষ।” ডলার দুই লাখ টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ করেন সোহেল।

ডলারের পরিচয় সম্পর্কে আজ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “ডলারের নামটি আসামি সোহেল রানা তার জবানবন্দিতে বলেননি, চার্জশিটেও নেই। সুতরাং ডলার একটি দেশের মুদ্রার নাম। এটি কোনো ব্যক্তি কি-না সেটা যাচাই করতে হবে আগে”।

এ আইনজীবী আরও বলেন, “আসামি সোহেল রানা আজ আদালতে তার দোষ স্বীকার করে মাফও চেয়েছেন। আগামীকাল আদালত যুক্তিতর্কের জন্য ধার্য করেছেন।”

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু রামিসা আক্তার (৮) পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে তার ফ্ল্যাটের রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে আসামির রুমের সামনে তার জুতা দেখতে পান।

ডাকাডাকির পর কোনো সাড়া-শব্দ না পেয়ে রামিসার বাবা-মা ও অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসা আক্তারের (০৮) মাথাবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। আসামি স্বপ্না আক্তারকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার স্বামী আসামি মো. সোহেল রানা (৩০) হীন কামনা চরিতার্থ করার জন্য রামিসাকে বাথরুমের ভেতরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় ১৯ মে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা দুজনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

বিষয়: শিশু হত্যামামলাঢাকাহত্যাধর্ষণআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

  • ২

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

  • ৩

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

  • ৪

    দিল্লির জেনজি আন্দোলনে টালমাটাল মোদির গদি!

  • ৫

    মুক্তি পেয়েই মোদিকে ‘সবচেয়ে ভীতু’ বললেন অভিজিৎ দীপকে

সম্পর্কিত
  • ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে যাত্রীদের সতর্ক করেছে। আজ রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সতর্কবার্তা দেন।

  • 
বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, নগরায়ণ, কৃষি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অন্য পেশায় স্থানান্তরসহ মোট ১১টি প্রধান কারণে দেশের কৃষি খাতে নারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমেছে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

  • সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

    ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা কিছুটা লড়াইয়ের আভাস দিলেন। সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। তার ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহও পেয়েছিল বাংলাদেশ।

  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ রোববার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।