Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইউক্রেনে হাজার ড্রোন ছুড়ল রাশিয়া, নিহত ৭

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৫: ৫২
ইউক্রেনে হাজার ড্রোন ছুড়ল রাশিয়া, নিহত ৭

ইউক্রেনে দুই দফায় প্রায় এক হাজার ড্রোন এবং ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। নজিরবিহীন এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে সাতজন নিহতের খবর পাওয়া গেছে।

Advertisement

ইউক্রেনীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, সোমবার রাতভর মস্কো প্রায় ৪০০টি দূরপাল্লার ড্রোন এবং ২৩টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। এই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার দিনের আলোতে আরও ৫৫৬টি ড্রোনের বিশাল বহর নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিশেষ করে পশ্চিম ইউক্রেনের লভিভসহ বিভিন্ন বড় শহরগুলোকে লক্ষ্য করে এই কামিকাজে ড্রোনগুলো আছড়ে পড়ে, যার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এক জরুরি বার্তায় জানিয়েছেন যে, রাশিয়ার এই হামলায় দেশের অন্তত ১১টি অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আন্তর্জাতিক মিত্রদের কাছে দ্রুত আরও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের জোরালো আবেদন জানিয়েছেন।

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে দিতে হবে চড়া মূল্যamerica

জেলেনস্কির ভাষ্য, ওয়াশিংটনের বর্তমান মনোযোগ ইরান যুদ্ধের দিকে বেশি থাকায় ইউক্রেনের প্রতিরক্ষা মজুত দ্রুত ফুরিয়ে আসছে, যা দেশটিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

রাশিয়ার এই হামলার প্রভাব প্রতিবেশী দেশ মলদোভাতেও পড়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাতের হামলায় ইউরোপের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মলদোভায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মলদোভা সরকার নাগরিকদের ব্যস্ত সময়ে বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী ধীরে ধীরে সামনে অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কের মাত্র ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। একই সঙ্গে জাপোরিঝঝিয়া অঞ্চলেও রুশ বাহিনীর অগ্রগতির খবর পাওয়া গেছে।

সামরিক পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক মহলের মনোযোগ মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের দিকে সরে যাওয়ার সুযোগে মস্কো ইউক্রেনে তাদের আক্রমণ বহুগুণ জোরালো করেছে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর চার বছর পর দুই দফার এই ড্রোন হামলাকে অন্যতম বৃহত্তম এবং ধ্বংসাত্মক বিমান হামলা হিসেবে অভিহিত করা হচ্ছে।

বিষয়: রাশিয়াহামলানিহতড্রোনইউক্রেনরাশিয়া ইউক্রেন সংকটইউক্রেন যুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ২

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৩

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৪

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৫

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

সম্পর্কিত
  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল