
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা ডেস্ক

রাজধানীর ভাটারায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মোছা. ফাহিমা (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় দগ্ধ সকলেই মারা গেলেন।
গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
ডা. শাওন বিন রহমান জানান, গত মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভাটারার নতুনবাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা (২১) এবং তাদের ৮ বছর বয়সী ভাগ্নি হাফছা দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চিকিৎসক জানান, চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় প্রথমে মারা যায় শিশু হাফছা। এরপর গত শুক্রবার সকাল ৬টার দিকে শরীরের ৫০ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান শাহীন। শনিবার রাত ১১টার দিকে শরীরের ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহিমা।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ভাটারা এলাকায় বসবাস করতেন। ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।