চরচা প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন একটি দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।
আজ বুধবার দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর-পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিহত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। বর্তমানে তারা পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে বসবাস করেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। সে স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ইকবাল হোসেন জানান, দুপুরে তিনি বাসায় ছিলেন। এ সময় আয়েশা ও পাশের বাসার মরিয়ম রাস্তায় খেলছিল। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। তবে বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। দেয়ালের পাশে ইট ও বালু রাখা ছিল। শিশু দুটি দেয়ালের পাশে খেলতে গেলে হঠাৎ পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
অন্যদিকে মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। আয়েশার সঙ্গে প্রতিদিন খেলত মরিয়ম। বুধবারও সে আয়েশার সঙ্গে খেলতে গিয়ে দেয়াল চাপায় নিহত হয়।
শিশু দুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।