ads

যুক্তরাষ্ট্রে আইস এজেন্টের গুলিতে মেক্সিকান অভিবাসী নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুক্তরাষ্ট্রে আইস এজেন্টের গুলিতে মেক্সিকান অভিবাসী নিহত
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। ছবি: আইস

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক এজেন্টের গুলিতে এক মেক্সিকান নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের হিউস্টনে এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম লরেঞ্জো সালগাদো আরাউজো। আইস তাকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির দাবি, ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের একটি অভিযান চলাকালীন লরেঞ্জো সালগাদো গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন।

তবে নিহতের ছেলে রোনালদো সালগাদো স্থানীয় গণমাধ্যম টেলিমুন্ডো হিউস্টনকে জানান, তার বাবা ওই দিন সকালে এলাকায় দৈনিক চুক্তিতে কাজ করার জন্য শ্রমিক খুঁজতে বের হয়েছিলেন।

আইস এক বিবৃতিতে জানায়, লরেঞ্জো সালগাদোকে থামানোর চেষ্টা করা হলে তিনি কর্মকর্তাদের নির্দেশ অমান্য করেন এবং নিজের গাড়ি দিয়ে আইস-এর একটি গাড়িতে ধাক্কা দেন। এরপর একজন কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টায় গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে আত্মরক্ষার্থে ওই কর্মকর্তা গুলি চালান।

তবে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

সম্পর্কিত