Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ডিসমিসল্যাবের প্রতিবেদন: প্রধানমন্ত্রীর বক্তব্যে ইতিহাসের বিভ্রাট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৪: ৩৫
ডিসমিসল্যাবের প্রতিবেদন: প্রধানমন্ত্রীর বক্তব্যে ইতিহাসের বিভ্রাট

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। সেই বক্তব্যের ফ্যাক্টচেক করে ফ্যাক্ট চেকিং ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ডিসমিসল্যাব দাবি করেছে, তারেক রহমানের বক্তব্যে ইতিহাসের বিভ্রাট ঘটেছে।

Advertisement

সম্প্রতি এক বক্তব্যে তারেক রহমান দাবি করেন, ১৯৭৯ সালের নির্বাচনের সময় আবদুল হামিদ খান ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দেওয়ার কথা বলেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বাস্তবসম্মত নয়। কারণ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান।

গত ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলে যান তারেক রহমান। টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এক সমাবেশে বক্তব্য দেন তিনি। সেদিনই প্রধানমন্ত্রীর ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়।

ভিডিওর ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৪ মিনিট ৩০ সেকেন্ড অংশে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “এই মওলানা ভাসানীর একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কী ছিল? ধানের শীষ। এই মওলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মওলানা ভাসানী দেখলেন যে, ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলোই করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই-বোনেরা, সেদিন থেকে মওলানা ভাসানীর সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়া, শহীদ জিয়ার পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী— সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছেন।”

Advertisement
Advertisement
Advertisement
দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা এবং দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকার আর্কাইভ থেকে প্রাপ্ত ছবি।
দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা এবং দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকার আর্কাইভ থেকে প্রাপ্ত ছবি।

বিএনপির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতেও প্রধানমন্ত্রীকে একই কথা বলতে শোনা যায়।

সত্যতা যাচাইয়ে সংগ্রামের নোটবুক নামের ওয়েবসাইট থেকে পুরোনো পত্রিকার আর্কাইভ বিশ্লেষণ করে ডিসমিসল্যাব। এতে সংবাদমাধ্যম ‘দৈনিক ইত্তেফাক’-এর ১৯৭৬ সালের ১৮ অক্টোবর প্রকাশিত পত্রিকার একটি আর্কাইভ খুঁজে পাওয়া যায়। পত্রিকার একটি প্রতিবেদনে মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৭ অক্টোবর মারা যান। এছাড়াও, ‘সংগ্রামের নোটবুক’ থেকে পাওয়া ‘দৈনিক বাংলা’ ও ‘দ্য বাংলাদেশ অবজারভার’ পত্রিকার আর্কাইভেও একই তথ্য পাওয়া যায়।

ডিসমিসল্যাবের দাবি, ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে আবদুল হামিদ খান ভাসানী ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে কথোপকথন হওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর করা মন্তব্যটি বাস্তবসম্মত নয়।

বিষয়: রাজনীতিবিএনপিতারেক রহমানপ্রধানমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।