Advertisement

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসচালক আহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসচালক আহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হানিফ পরিবহনের বাস চালক মো. সোহেল (২৯) গুরুতর আহত হয়েছেন।

Advertisement

গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে ধোলাইপাড় শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত সোহেলের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কেরানবাট এলাকায়। তার বাবার নাম মো. জাহাঙ্গীর। বর্তমানে তিনি পরিবারসহ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বসবাস করেন।

Advertisement

হাসপাতালে নিয়ে আসা গাড়ির হেলপার সুমন জানান, সোহেল রাতের কাজ শেষে বাসায় ফেরার পথে ধোলাইপাড়ের একটি গলিতে দুই-তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা সোহেলের বুকের দুই পাশ ও দুই হাতে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার কাছ থেকে প্রায় ১ হাজার ৭৬০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।