
মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে এক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সজীব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে পল্লবী থানার সাগুফতা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সজীবকে হাসপাতালে নিয়ে আসা তানভীর জানান, সজীব বিভিন্ন স্থানে চুক্তিতে গ্রিলের কাজ করতেন। মোহাম্মদপুরে তার ওয়ার্কশপ ছিল। সকালে পল্লবীর সাগুফতা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানভীর জানান, সজীবের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তার বাবার নাম মহিউদ্দিন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন। অল্প কিছুদিন আগে তিনি বিয়ে করেছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল
সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে সব তফসিলি ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকবে। তবে পূজার ছুটির সমন্বয় হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।