
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ লোহাগাড়ার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও মাহী পাটোয়ারী (২৩)। তারা দুজনই চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সঙ্গে মাছভর্তি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফিরোজ ঘটনাস্থলেই মারা যান।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী চরচাকে বলেন, এ ঘটনায় গুরুতর আহত মাহী পাটোয়ারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ৯টার দিকে চিকিৎসক মাহীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।