
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

নড়াইল সদর উপজেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে চার দিন ধরে বিভিন্ন স্থানে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই উপজেলার বাসিন্দা আকাশ বিশ্বাস (২১) ও নুর নবী মোল্লা (২৮)। এ ঘটনায় অভিযুক্ত আরেকজন পলাতক রয়েছেন। তার নাম বিপ্লব আমিন শেখ (২২)।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডুর বরাতে আজ বৃহস্পতিবার এই খবর জানিয়ছে বার্তা সংস্থা ইউএনবি।
মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক বিরোধের জেরে গত ৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তরুণী। পরে তিনি তার ভাইয়ের পরিচিত আকাশের সঙ্গে যোগাযোগ করে নিজের সমস্যার কথা জানান। আকাশ তাকে স্থানীয় একটি বাজারে দেখা করতে বলেন। সেখানে পৌঁছালে আকাশ তাকে ভ্যানে করে উপজেলার অন্য একটি গ্রামে বিপ্লবের বাড়িতে নিয়ে যান।
তরুণীর অভিযোগ, সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন আকাশ।
পরদিন ৫ নভেম্বর রাতে তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নুর নবী তাকে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
৬ নভেম্বর রাতে তাকে আবারও বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে তাকে আবারও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই তরুণী।
অভিযোগে আরও বলা হয়, পালিয়ে যাওয়া ঠেকাতে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দেন।
৭ নভেম্বর ভোরে ওই তরুণী ফোনে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানান। পরে তার ভাই ও পরিবারের অন্য সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় গত মঙ্গলবার নড়াইল সদর থানায় মামলা করেন ওই তরুণী।
পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানান, মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মধ্যরাতে নুর নবীকে গ্রেপ্তার করা হয়।
এই কর্মকর্তা আরও জানান, নুর নবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।