Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০২
অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার
নির্বাচন ভবন। ছবি: উইকিমিডিয়া

জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াটি নিখুঁত ও নিরাপদ করতে নির্বাচন কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি)-সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘‘আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। তাদের প্রস্তাবনার ওপর ভিত্তি করেই পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, ‘‘নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বহুলাংশে নির্ভর করে স্বাধীন সাংবাদিকতার ওপর। অতীতে বহু অপেশাদার ও দলীয় কর্মী সাংবাদিক কার্ড বাগিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের অনিয়ম রোধে একটি স্পষ্ট ও স্বচ্ছ প্রক্রিয়ার প্রয়োজন ছিল। কমিশনের এই উদ্যোগে যেন প্রকৃত পেশাদার সাংবাদিকরাই অগ্রাধিকার পান, আমরা সেই অনুরোধ জানিয়েছি।”

ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, আরএফইডি সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল এবং সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কোনো ধরনের পূর্বপরীক্ষা বা ট্রায়াল ছাড়াই তড়িঘড়ি করে অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কিন্তু সে সময় ব্যবহৃত ওয়েবসাইটে নিরাপত্তা ত্রুটির কারণে আবেদনকারী প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়ার গুরুতর অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে কমিশন শেষ পর্যন্ত সেই অনলাইন প্রক্রিয়া থেকে সরে আসতে বাধ্য হয়। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ডেটা সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো রকম ঝুঁকি না রেখে গণমাধ্যমকর্মীদের মতামত ও কারিগরি দিক বিবেচনায় নিয়ে কার্যকর একটি সফটওয়্যার চালুর পথে এগোচ্ছে কমিশন।

বিষয়: অনলাইননির্বাচনভোটজাতীয় সংসদসাংবাদিক
সর্বশেষ
  • ১

    রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

  • ৩

    সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

  • ৪

    রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

  • ৫

    কুয়ালালামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সম্পর্কিত
  • রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়াকে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর বার্তা সংস্থা ইউএনবির। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় পুনর্মিলন

  • সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

    সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

    সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ নিয়ে এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো। খবর ইউএনবির।

  • রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

    রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

    রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

  • ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া শুরু

    ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া শুরু

    ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন শাখায় গিয়ে দেখা গেছে, টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের টাকা‌ দেওয়া হচ্ছে। প্রথম দিনেই অ‌নেক গ্রাহক শাখায় এসে ট‌াকা তু‌লে‌ছেন। ‎ ‎রাজধানীর বাসাবো এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাস