Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া শুরু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০০
‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া শুরু
ছবি: চরচা

‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন শাখায় গিয়ে দেখা গেছে, টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের টাকা‌ দেওয়া হচ্ছে। প্রথম দিনেই অ‌নেক গ্রাহক শাখায় এসে ট‌াকা তু‌লে‌ছেন।

Advertisement
Advertisement
Advertisement

‎‎রাজধানীর বাসাবো এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাসাবো শাখায় গিয়ে দেখা যায়, টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের টাকা দেওয়া হচ্ছে। এ সময় কয়েকজন গ্রাহককে টাকা গ্রহণ করতে দেখা যায়। শাখাটিতে টাকা ফেরতের জন্য গ্রাহকদের উপস্থিতিও ছিল।

‎‎শাখার ম‌্যা‌নেজার সিদ্দিক হো‌সেন চরচা‌কে জানান, আজ প্রায় ৪০ জন গ্রাহক টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে অনেকে শাখায় এসে টাকা নিয়েছেন। আবার আরও কয়েকজন গ্রাহক টাকা নিতে শাখায় আসবেন। আবেদন করা গ্রাহকদের নিয়ম অনুযায়ী টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

‎‎টাকা ফেরত পাওয়া এক গ্রাহক মো. লিটন বলেন, "আ‌মি টাকা তুল‌তে পে‌রে‌ছি। এই ব‌্যাং‌কের স‌ঙ্গে আমার দীর্ঘ দি‌নের সম্পর্ক। এই ব‌্যাং‌কে আমার আরও টাকা আ‌ছে। সেগু‌লো ব‌্যাং‌কেই রাখ‌বো।" টাকা হাতে পাওয়ার পর তিনি সন্তোষ প্রকাশ করেন।

Advertisement
Advertisement
Advertisement

‎এছাড়া বাসাবো এলাকার গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখাতেও টাকা ফেরতের কার্যক্রম চালু রয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, যেসব গ্রাহক টাকা ফেরতের জন্য আবেদন করেছেন, তাদের টাকা পরিশোধ করা হচ্ছে। আবেদন অনুযায়ী গ্রাহকদের ডেকে এনে টাকা দেওয়া হচ্ছে বলে শাখা সূত্রে জানা গেছে।

‎‎হুসনে আরা না‌মের একজন গ্রাহক চরচা‌কে বলেন, “আমি গত ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করেছিলাম। শেষ পর্যন্ত আজ আমি আমার টাকা তুলতে পেরেছি। টাকা ফেরত পাওয়ায় আমি স্বস্তি পেয়েছি। এ জন্য সরকারকে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাই।”

‎‎

নিউ মেক্সিকোকে ‘নিউ আমেরিকা’ দেখিয়ে ম্যাপ প্রকাশ ট্রাম্পেরMexico map

গ্লোবাল ইসলামী ব্যাংকের বাসাবো শাখার ম‌্যা‌নেজার মনজুরুল হক চরচা‌কে জানান, সকাল থেকে এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ জন গ্রাহক টাকা তুলতে এসেছেন। আবেদন করা সব গ্রাহককেই টাকা পরিশোধ করা হয়েছে। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। টাকা ফেরতের জন্য যারা আবেদন করেছেন, পর্যায়ক্রমে তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হবে।

‎‎সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে একীভূত হওয়া ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ায় শাখাগুলোতে গ্রাহকদের মধ্যে এ নিয়ে আগ্রহ দেখা গেছে। টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করা গ্রাহকেরা নিজ নিজ শাখায় এসে টাকা তুল‌ছেন।

‎‎এর আগে আমানত ফেরতের জন্য গ্রাহকদের আবেদন নেওয়া শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। আবেদনকারীদের মধ্যে যারা নির্ধারিত নিয়মে টাকা ফেরতের জন্য যোগ্য, তাদের অর্থ পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। সোমবার থেকে শাখা পর্যায়ে টাকা ফেরতের কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য।

‎

বিষয়: ইসলামী ব্যাংকব্যাংকবাংলাদেশঅর্থনীতি
সর্বশেষ
  • ১

    অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

  • ২

    সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

  • ৩

    রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

  • ৪

    কুয়ালালামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • ৫

    ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া শুরু

সম্পর্কিত
  • অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

    অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

    জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াটি নিখুঁত ও নিরাপদ করতে নির্বাচন কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি)-সহ সংশ্লিষ্ট অংশ

  • সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

    সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

    সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ নিয়ে এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো। খবর ইউএনবির।

  • রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

    রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

    রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

  • প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে

    প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার মো. মহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক উভয়পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চ