Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৩
সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮
সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান। ছবি: ইউএনবি

সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ নিয়ে এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো। খবর ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তারদের মধ্যে র‍্যাব-১০ মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে চারজনকে এবং র‍্যাব-৪ সাভারের আমিনবাজার এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন–আলাউদ্দিন, আপন, জিহাদ, ইমরান, নূর মোহাম্মদ রুদ্র, রাকিব মিয়া, সাব্বির আহমেদ ও মো. ওয়াসিম।

Advertisement
Advertisement
Advertisement
প্রতিবাদ করতেই পেটানো হয় পুলিশ সদস্য আলতাবকে, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার sb-member-aftab-hossain

এর আগে এ মামলার প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর গ্যাং ও মাদক কারবারের সঙ্গে জড়িত।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশি এলাকায় প্রাইভেট কার রাখা নিয়ে বিরোধে এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত আলতাব সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের মৃত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজার বড়দেশি মদিনা সিটি এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাভারের আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ জনের হামলার শিকার হন আলতাব ও তার ছোট ছেলে আরিফুল। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাবকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাংবাদিকদের জানান, প্রাইভেট কার রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

পরে নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করে একটি মামলা করেন।

বিষয়: মামলাপুলিশহত্যাসাভারপিটিয়ে হত্যাগ্রেপ্তার
সর্বশেষ
  • ১

    রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

  • ৩

    সাভারে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার গ্রেপ্তার আরও ৮

  • ৪

    রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

  • ৫

    কুয়ালালামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সম্পর্কিত
  • রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়াকে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর বার্তা সংস্থা ইউএনবির। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় পুনর্মিলন

  • অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

    অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার

    জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াটি নিখুঁত ও নিরাপদ করতে নির্বাচন কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি)-সহ সংশ্লিষ্ট অংশ

  • রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

    রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

    রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

  • ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া শুরু

    ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া শুরু

    ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন শাখায় গিয়ে দেখা গেছে, টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের টাকা‌ দেওয়া হচ্ছে। প্রথম দিনেই অ‌নেক গ্রাহক শাখায় এসে ট‌াকা তু‌লে‌ছেন। ‎ ‎রাজধানীর বাসাবো এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাস