Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রতিবাদ করতেই পেটানো হয় পুলিশ সদস্য আলতাবকে, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৯
প্রতিবাদ করতেই পেটানো হয় পুলিশ সদস্য আলতাবকে, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
নিহত পুলিশ সদস্য এসআই আলতাব হোসেন। ছবি: সংগৃহীত

এক বৃদ্ধ অটোরিকশা চালককে কয়েক যুবক মারছে—এই ঘটনা দেখে এর প্রতিবাদ করেছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাব হোসেন (৫৮)। এরপরই তার ওপর হামলা চালানো হয়, শেষে প্রাণ হারান। পুলিশ বলছে, এই ঘটনায় মূল আসামি জহুরুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম চরচাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার রাতে আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

সাইফুল আলম চরচাকে বলেন, ‘‘এই ঘটনায় হামলার মূল হোতা জহুরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জহুরুল প্রাইভেট কারের মালিক। তার সাথে বাকিদের আটকের চেষ্টা চলছে।’’

Advertisement
Advertisement
Advertisement

সাইফুল আলম বলেন, “শনিবার কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাব। পথে তিনি একটি প্রাইভেট কারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করতে দেখেন। এ সময় আলতাব প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাব নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাব ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়।”

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাmurder

সাইফুল আলম জানান, পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আলতাবকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফ চিকিৎসাধীন।

পরে নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বলেও জানান পুলিশ কর্মকর্তা সাইফুল আলম।

বিষয়: মামলাপুলিশঅটোরিকশাসাভারআসামিআমিনবাজারপিটিয়ে হত্যাগ্রেপ্তার
সর্বশেষ
  • ১

    মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহ কীভাবে এত জনপ্রিয়?

  • ২

    খোলা রাস্তায় বিশাল পুতুল নাচের আসর

  • ৩

    যে কারণে ইসমাইলকে হত্যা করেন বাসচালক ও তার সহকারীরা

  • ৪

    বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তে এক সময় ছিল কর্মব্যস্ত বন্দর, এখন নেই কোনো চিহ্ন

  • ৫

    ইইউর সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তির আলোচনা: বাণিজ্যমন্ত্রী

সম্পর্কিত
  • বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তে এক সময় ছিল কর্মব্যস্ত বন্দর, এখন নেই কোনো চিহ্ন

    বন্যায় বিধ্বস্ত চীন-নেপাল সীমান্তে এক সময় ছিল কর্মব্যস্ত বন্দর, এখন নেই কোনো চিহ্ন

    দুর্যোগের আগে সীমান্তে থাকা চীনা কাস্টমসের পাঁচতলা ভবনটির কোনো চিহ্নই সেখানে দেখা যায়নি। কাদাধসের আগে থেকে এখনো দৃশ্যমান একমাত্র স্থাপনাটি হলো কাছাকাছি একটি পানির ট্যাংক স্থাপনার একটি অংশ।

  • ইইউর সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তির আলোচনা: বাণিজ্যমন্ত্রী

    ইইউর সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তির আলোচনা: বাণিজ্যমন্ত্রী

    আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

  • জার্মানির এক রাজ্যে চলছে ভোট, জনমত জরিপে এগিয়ে উগ্র ডানপন্থী দল

    জার্মানির এক রাজ্যে চলছে ভোট, জনমত জরিপে এগিয়ে উগ্র ডানপন্থী দল

    এএফডি জয়ী হলে স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও ঐতিহ্যবাহী মূল্যবোধের দিকে নিয়ে যাওয়া, অভিবাসীদের প্রান্তিক করে দেওয়া এবং রাষ্ট্রীয় সম্প্রচারব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে দলটির।

  • ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ ৯ জন গ্রেপ্তার

    ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ ৯ জন গ্রেপ্তার

    গত ৩০ অগাস্ট দুপুরে ধানমন্ডি ১২ নম্বর সড়কে ডিঙ্গি রেস্তোরাঁর সামনে খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ৮-১০ জনের একটি দল। এ ঘটনায় ডাকাতির অভিযোগে খোরশেদ আলম এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম পরদিন মামলা করেন।