Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জার্মানির এক রাজ্যে চলছে ভোট, জনমত জরিপে এগিয়ে উগ্র ডানপন্থী দল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৪
জার্মানির এক রাজ্যে চলছে ভোট, জনমত জরিপে এগিয়ে উগ্র ডানপন্থী দল
একটি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন, ৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

পূর্ব জার্মানির স্যাক্সনি-আনহল্ট রাজ্যে আজ রোববার প্রাদেশিক ভোট শুরু হয়েছে। বহুল পর্যবেক্ষিত এই নির্বাচনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো উগ্র ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

৩৫ বছর বয়সী দলীয় প্রধান প্রার্থী উলরিখ সিগমুন্ডের নেতৃত্বে কয়েক মাস ধরেই জনমত জরিপে এগিয়ে রয়েছে দলটি। এএফডি আজ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে। এমন বাস্তব সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে ছোট কয়েকটি দল পার্লামেন্টে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৫ শতাংশ ভোটের সীমা পার হতে ব্যর্থ হলে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই নির্বাচনকে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সরকারের জন্য একটি জনমত যাচাই হিসেবে দেখা হচ্ছে। অভিবাসন ও নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান নিয়ে এএফডির জনপ্রিয়তা কমানোর চেষ্টা করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

প্রায় ১৭ লাখ ভোটার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিতে পারবেন। এরপর ভোটকেন্দ্র বন্ধ হবে এবং অল্প সময়ের মধ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে এএফডিকে ৪০ শতাংশের কিছু বেশি সমর্থন দেখানো হয়েছে। এরপর রয়েছে ফ্রিডরিখ মের্ৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। দলটির সমর্থন ২৩ শতাংশ।

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণActivists protest against a two-day party convention of Germany's far-right Alternative for Germany (AfD) party, in Erfurt, Germany, July 4, 2026. REUTERS––

একক সংখ্যাগরিষ্ঠতা পেলে এএফডি মূলধারার দলগুলোর সেই প্রচেষ্টা অর্থাৎ দীর্ঘদিনের ‘ফায়ারওয়াল’ নীতি পাশ কাটাতে পারবে। এই নীতির মাধ্যমে দলটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে তাকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে।

‘এএফডিকে আর থামানো যাবে না’

এএফডির জন্য স্যাক্সনি-আনহল্টের নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠেয় পরবর্তী জাতীয় নির্বাচনে দেশটির ক্ষমতা দখলের বৃহত্তর লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

গতকাল শনিবার সন্ধ্যায় শেষ নির্বাচনী সমাবেশে সিগমুন্ড বলেন, “আগামীকালের নির্বাচনের ফল যা-ই হোক না কেন, আমরা ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছি।”

রাজ্যের রাজধানী ম্যাগডেবুর্গে সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, “কারণ আমরা এখানে স্যাক্সনি-আনহল্টে যা শুরু করেছি, তা এখন পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ছে এবং এটিকে আর থামানো যাবে না।”

এএফডি জয়ী হলে স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও ঐতিহ্যবাহী মূল্যবোধের দিকে নিয়ে যাওয়া, অভিবাসীদের প্রান্তিক করে দেওয়া এবং রাষ্ট্রীয় সম্প্রচারব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে দলটির।

তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাজ্যটির নিরাপত্তা সংস্থার বিবেচনায় ‘ডানপন্থী উগ্রবাদী’ হিসেবে শ্রেণিবদ্ধ এএফডির সরকারে প্রবেশ কঠিন হবে, কারণ ‘ফায়ারওয়াল’ নীতি তাদের বাধা দেবে।

বিষয়: জার্মানিনির্বাচনপার্লামেন্টইউরোপডানপন্থী
সর্বশেষ
  • ১

    বিপুল মার্কিন বন্ড বিক্রির সিদ্ধান্ত নরওয়ের, দুশ্চিন্তায় ওয়াশিংটন

  • ২

    সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

  • ৩

    দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

  • ৪

    এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে

  • ৫

    ইউরোপের দেশগুলো কেন আমেরিকা থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে?

সম্পর্কিত
  • সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

    সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

    কৃষকেরা অভিযোগ করেন, চাষাবাদের ভরা মৌসুমে তারা পর্যাপ্ত সার পাচ্ছেন না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না।

  • দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কংক্রিটের একটি বড় স্ল্যাবের নিচে একজন আটকে আছেন। কয়েকজন মিলে স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

  • এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে

    এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সুপারভাইজার সাজু এবং হেলপার মাহবুব আলম মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে বাসচালক সোহেল

  • বিনা সুদে কৃষিঋণ দেওয়ার পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

    বিনা সুদে কৃষিঋণ দেওয়ার পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

    কৃষকদের বিনা সুদে কৃষিঋণ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘‘কৃষকদের সুদবিহীন ঋণ