Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৩৩
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

প্রাইভেট কার রাখা নিয়ে বিরোধে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন পুলিশ সদস্যের ছেলেও।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশি এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

নিহতের নাম আলতাফ হোসেন (৫৮)। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই হিসেবে ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। আহত ছেলের নাম আরিফুল ইসলাম (২৬)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধারApproximately 14 kg of gold recovered at Shahjalal Airport

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের মৃত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজার বড়দেশি মদিনা সিটি এলাকায় থাকতেন। তার সেখানে জমি আছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাভারের আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ জনের হামলার শিকার হন আলতাফ ও তার ছোট ছেলে আরিফুল। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাংবাদিকদের জানান, প্রাইভেট কার রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়: সাভারপুলিশপিটিয়ে হত্যাঅপরাধপ্রাইভেট কাররাজধানী
সর্বশেষ
  • ১

    মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

  • ২

    গালি কি মতপ্রকাশের স্বাধীনতা?

  • ৩

    মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

  • ৪

    শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি

  • ৫

    ‘বিপিএল হবে না? তামিম একটু অপেক্ষা করতে পারতেন’

সম্পর্কিত
  • মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

    মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

    মাদক মামলায় মিশরের টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন করে কৃত্রিম মাদক তৈরি ও পাচারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

  • মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

    মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

    যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপসাগরে ইরানের তেলবাহী একটি ট্যাংকার ডুবে গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার চালানো ওই হামলায় আরও দুটি তেলবাহী জাহাজকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

  • শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি

    শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি

    রাজধানীর শনিরআখড়া ও দারুসসালাম এলাকায় পৃথক দুটি ঘটনায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী ও একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার রাত ৮টা ১৫ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে এই ঘটনা দুটি ঘটে। এরমধ্যে দারুসসালামের ঘটনায় একজনকে আটকের তথ্য পাওয়া গেছে।

  • জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান

    জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান

    “আগামী দিনে দেশে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, তার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। জনগণের যখনই প্রয়োজন হবে, আন্দোলনের ডাক তখনই আসবে।”