Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫১
শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার
ছবি: ইউএনবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

Advertisement
Advertisement
Advertisement

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, আজ শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এ স্বর্ণ চোরাচালানের তথ্য পায় কাস্টমস হাউস, ঢাকা। পরে কাস্টমস কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানে বিশেষ তল্লাশি চালায়।

Advertisement
Advertisement
Advertisement

বিমানটির মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে বিমান থেকে নামার সময় তাদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়।

পরে বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে সেখানে ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা বলে জানিয়েছে এনবিআর।

শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজে মিলল ৯ কেজির বেশি স্বর্ণ Gold bars recovered from beneath an aircraft seat at Shahjalal Airport

কাস্টমসের প্রাথমিক ধারণা, মো. সোয়েব গাজী কালো স্কচটেপে মোড়ানো স্বর্ণের বারগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে নিয়ে আসেন। পরে এগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।

ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে স্বর্ণ চোরাচালানের চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে উল্লেখ করে এনবিআর জানিয়েছে, অভিযানের সময় এভসেক, কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এনবিআর জানিয়েছে, জব্দ করা স্বর্ণের বারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা করা হয়েছে। এ ছাড়া. অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি-সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয়: স্বর্ণউদ্ধারঢাকাকাস্টম হাউসবাংলাদেশ ব্যাংকসোনাশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবিমান বাংলাদেশ এয়ারলাইনস
সর্বশেষ
  • ১

    সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পাবে তো–সংশয়ে গ্রাহকরা

  • ২

    ডিজিটাল যুগে পুতুলনাচ: মুস্তাফা মনোয়ার থেকে মিথুনের পাপেট-পুরাণ

  • ৩

    জহির রায়হানের জীবনের মতোই ‘লেট দেয়ার বি লাইট’

  • ৪

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

  • ৫

    বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

সম্পর্কিত
  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

  • বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে একটি মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে পরিচালকের বিরুদ্ধে। শহরের সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকায় তাহফিজুল মিল্লাত মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। তবে মাদরাসার পরিচালক অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্তমা

  • নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    চট্টগ্রামের খুলশী এলাকায় নিজ বাসা থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন শহীদ মিনার কলোনির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া মৌসুমী হিজড়া (৫৫) হিজড়াদের চট্টগ্রামের হিজড়া জনগোষ্ঠীর একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন বলে পুলিশ জানায়। খ

  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফেরা হলো না ইসমাইলের

    এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফেরা হলো না ইসমাইলের

    রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গতকাল শুক্রবার ইসমাইল হোসেনের (৫০) মুখে স্কচটেপ পেঁচানো ও রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। হত্যার আগে তার মুখে ঘুষি মারা হয়। তার সাথে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিতে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এমনটি ধারণা তার