
বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার
বিদেশে বাংলাদেশের পতাকা বহন করা যেমন বিরাট সম্মানের, দায়িত্ব শেষে সেই পতাকা সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রতিনিধির হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসাও সমান মর্যাদার।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিট এলাকায় হোটেল এস্টোর হলরুমে বিএনপির মালয়েশিয়া শাখা প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান আয়োজন করে।
উৎসবমুখর পরিবেশে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে কেক কাটা, বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী ও সমর্থক এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মির্জা সালাহ উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, “ত্যাগ, তিতিক্ষা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি ছাড়া বিএনপির রাজনীতি করা সম্ভব নয়। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে আজ আমরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপরিকল্পিত নেতৃত্বে দেশের জনগণ আশাবাদী। তার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই দেশের মানুষের প্রত্যাশা।”
বাদলুর রহমান খান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়ার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া শাখার সহসভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, সহ সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, বুকিট বিন্তাং শাখার সভাপতি আনোয়ার হোসেন সেলিম, চৌকেট বিএনপি নেতা মিজানুর রহমান, মো. সুমন হোসেন, বান্ডার সুবাং জায়া শাখার সভাপতি ইমন হাসান, মালয়েশিয়া শাখার নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল ও মো. আব্দুর রহিম, যুবদলের মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলী, সহসভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক রাসেন রানা, জাসাসের মালয়েশিয়া শাখার সভাপতি আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা আদিব আঞ্জম ও তাহমিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিএনপির মালুরি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার
বিদেশে বাংলাদেশের পতাকা বহন করা যেমন বিরাট সম্মানের, দায়িত্ব শেষে সেই পতাকা সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রতিনিধির হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসাও সমান মর্যাদার।

প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ
যেখানে উন্নয়ন থাকবে, কিন্তু মানবতা হারাবে না। যেখানে প্রযুক্তি থাকবে, কিন্তু বিবেক পরাজিত হবে না। যেখানে স্বাধীনতা থাকবে, কিন্তু দায়িত্ব ভুলে যাওয়া হবে না।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
গত ১১ মে দক্ষিণ লেবাননের এক সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হওয়ার প্রায় তিন মাস ২৫ দিন পর আজ সকাল ১০টার দিকে তার মরদেহ বাড়িতে পৌঁছায়।

প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ
টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য উন্নয়ন, প্রযুক্তি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য অপরিহার্য। প্রকৃতি রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার বিষয়।