Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ধ্বংসস্তূপে ৯৬ ঘণ্টা বাঁচলেন বাবা-ছেলে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯: ৩৩
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ধ্বংসস্তূপে ৯৬ ঘণ্টা বাঁচলেন বাবা-ছেলে

ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের চার দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ইউএনবি।

Advertisement

গত বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা ১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা জোরদার করতে বর্তমানে অঞ্চলটিতে ১ হাজার ৬০০ জনেরও বেশি বিদেশি উদ্ধারকারী কর্মী কাজ করছেন।

উদ্ধারকারী দল এবং স্থানীয়রা ধরেই নিয়েছিলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম লা গুয়াইরা রাজ্যের কংক্রিটের স্তূপের নিচে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই।

কিন্তু রোববার হঠাৎ করেই সেখানে আলোড়ন দেখা গেল। ভার্জিনিয়া, ফ্রান্স এবং ভেনেজুয়েলার যৌথ উদ্ধারকারী দল ধুলোবালিতে মাখামাখি এক জোড়া পা একটি গর্ত থেকে টেনে বের করে আনে।

Advertisement
Advertisement
Advertisement

চার দিন ধরে আটকা থাকা ওই ব্যক্তির শরীর ছিল নিস্তেজ, তবে হাত তখনও শক্ত করে ধরে রেখেছিল নিজের ফোনটি। এরপর তাকে একটি পলিথিনের চাদরে শুইয়ে স্যালাইন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই উদ্ধার করা হয় তার ছোট ছেলেকে। খালি গায়ে প্রায় অচেতন অবস্থায় ছেলেটিকে একের পর এক উদ্ধারকারীর হাতবদল করে বের করে আনেন।

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কলম্বিয়াVenezuella earthquake

দুজনকে উদ্ধারের সময় ‘ধীরে, ধীরে, সাবধানে, সাবধানে’ স্প্যানিশ ও ইংরেজি মিলিয়ে আওয়াজ তুলছিলেন উদ্ধারকারীরা। এরপর বাবা ও ছেলেকে উৎসুক জনতার ভিড় ঠেলে কাছাকাছি থাকা একটি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় হাসপাতালের উদ্দেশে।

টানা কয়েকদিন ধরে চলা উদ্ধার অভিযানের একপর্যায়ে যখন জীবিত কাউকে পাওয়ার আশা প্রায় ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই এই সাফল্যে হাততালিতে ফেটে পড়েন উদ্ধারকারীরা।

পরপর আঘাত হানা দুটি ভূমিকম্প দক্ষিণ আমেরিকার এই দেশটির ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

সাধারণত যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধরা হয়। তবে আটকে পড়া মানুষের কাছে যদি খাবার ও পানি পৌঁছানোর সুযোগ থাকে, তবে তাদের বেঁচে থাকার সময় আরও দীর্ঘ হতে পারে।

বিষয়: অনুসন্ধানভূমিকম্পদক্ষিণ আমেরিকাউদ্ধারএপির প্রতিবেদনভেনেজুয়েলা
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।