Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবারও ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচনের ঘোষণা ইশরাকের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ২৪
আবারও ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচনের ঘোষণা ইশরাকের

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত এমপি ও গত নির্বাচনের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

Advertisement
Advertisement
Advertisement

ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেন অত্যন্ত সংক্ষিপ্ত ও দৃঢ়ভাবে লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।” তার এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা।

২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়েছিলেন ইশরাক হোসেন। প্রয়াত অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে রাজনীতিতে তার একটি শক্ত অবস্থান রয়েছে। গত নির্বাচনে পরাজিত হলেও মাঠের রাজনীতিতে এবং বিভিন্ন আন্দোলনে তাকে বেশ সক্রিয় দেখা গেছে।

ইশরাকের এই ঘোষণার পর তার অনুসারীরা স্ট্যাটাসটি শেয়ার করে সংহতি প্রকাশ করছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি আরও শক্তিশালী অবস্থানে থাকবেন। তবে এই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইশরাক হোসেনের এই আগাম ঘোষণা ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনী মাঠকে এখনই উত্তপ্ত করে তুলল। এখন দেখার বিষয়, দলগতভাবে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয়।

বিষয়: বিএনপিনির্বাচনডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনইশরাক হোসেনমেয়র
সর্বশেষ
  • ১

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  • ২

    দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

  • ৩

    বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেন?

  • ৪

    পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

  • ৫

    বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

সম্পর্কিত
  • খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থায় আজ শনিবার রাত ৭টার পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।

  • দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

    দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

    সম্প্রতি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মুসলমানদের সুন্নাহ দাড়ি নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগানের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  • পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

    পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট আছে, তা স্পষ্ট নয়।

  • বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

    বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশের পর বরিশাল জেলায় নিয়োগপত্র পাননি ৭২ জন প্রার্থী। এর সুনির্দিষ্ট কারণ জানিয়ে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নিয়োগবঞ্চিতরা। আজ শনিবার বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান