চরচা প্রতিবেদক

স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হয়। স্পিকার-ডেপুটি স্পিকার না থাকায় সেই ফাঁকা রেখেই সংসদের বৈঠক শুরু হয়।
সংসদের শুরুতে সংসদ সচিব কানিজ মওলা সবাইকে স্বাগত জানান। এরপর সচিব স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির বিষয় সংসদে জানান।
কার্যপ্রণালি বিধির ১২ অনুযায়ী বিষয়টি তিনি সংসদকে জানান।
সংসদ সচিব এসময় ১৯৭২ সালে গণপরিষদের প্রথম বৈঠকে মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের সংসদের সভাপতিত্ব করার দৃষ্টান্ত তুলে ধরেন।
পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার সেই প্রস্তাব সমর্থন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাম প্রস্তাবের আগে তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি, চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকেও স্মরণ করেন।
পরে জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারাও খন্দকার মোশাররফ হোসেনের নাম সমর্থন করেন। তিনি সংসদ নেতাকে উদ্দেশ করে বলেন, নাম প্রস্তাবের আগে বিরোধী দলের সঙ্গে আলোচনার করলে ভালো হতো।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।