কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
১১ সদস্যের এই নতুন কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ সভাপতি এবং বিডি নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি এমরুল হাসান বাপ্পী (স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি স্টার) ,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা (নিজস্ব প্রতিবেদক, কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), কোষাধ্যক্ষ নাইমুর রহমান নাবিল (নিজস্ব প্রতিবেদক, ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান রিফাত (নিজস্ব প্রতিবেদক, যুগান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক রকি আহমেদ (নিজস্ব প্রতিবেদক, কালবেলা), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. তসলিম হোসেন রনি (নিজস্ব প্রতিবেদক, স্টার নিউজ)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খাদেমুল ইসলাম ও দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার আজহারুল ইসলাম সুজন।