Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিশ্বকাপে প্রথম নেমেই অঘটন ঘটিয়ে দিল কেপ ভার্দে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২: ০৭
বিশ্বকাপে প্রথম নেমেই অঘটন ঘটিয়ে দিল কেপ ভার্দে

স্পেন ৭৪ শতাংশ বলের দখল রেখেছে। ২৩টি শট নিয়েছে, তার মধ্যে ৮টি ছিল গোলপোস্টমুখী। ৯০ মিনিটে ৭৬৪টা পাস দিয়েছে! মিনিটপ্রতি গড়ে প্রায় ৮.৫টা পাস! ৯২ শতাংশ পাস ঠিকঠাকও হয়েছে। ক্রসেরও কমতি রাখেনি স্পেন।

Advertisement

কিন্তু আটলান্টা স্টেডিয়ামে আজ রাতটাতে স্পেন কী করেছে, সেটা গৌণ।

বিশ্বকাপের অন্যতম ফেবারিট তারা হতে পারে, ১৮ বছরেই তারকা বনে যাওয়া লামিন ইয়ামালের বিশ্বমঞ্চে প্রথমবার মাঠে নামার স্মৃতি হয়ে থাকতে পারে এই ম্যাচ। কিন্তু র‍্যাঙ্কিংয়ে স্পেনের (ফিফা র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়) চেয়ে ৬২ ধাপ পিছিয়ে থাকা কেপ ভার্দের অঘটন ঘটিয়ে দেওয়ার রাত হিসেবেই এটিকে মনে রাখবে ইতিহাস।

শুরু থেকে না থাকলেও ৭১ মিনিটে মাঠে নামা লামিন ইয়ামালের স্পেনকে, শুরু থেকেই খেলা পেদ্রির স্পেনকে, এবারের বিশ্বকাপে শিরোপার সম্ভাবনায় ফ্রান্সের পাশাপাশি সবচেয়ে এগিয়ে থাকা দেশকে স্পেনকে ০-০ ড্র-তে আটকে দিয়েছে কেপ ভার্দে। সেটাও নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে! প্রায় পাঁচ লাখ মানুষ আর ৪০০০ বর্গ কিলোমিটারের কিছু বেশি আয়তনের দ্বীপ দেশটাতে আজ রাতে উৎসব থামবে না।

Advertisement
Advertisement
Advertisement

এবারের বিশ্বকাপে আরেকটা প্রথমেরও জন্ম দিয়েছে কেপ ভার্দে, এই ম্যাচ দিয়েই প্রথম গোলশূন্য ড্র দেখল ২০২৬ বিশ্বকাপ।

কেপ ভার্দের এমন ইতিহাস গড়া রাতে নায়ক হিসেবে কাউকে আলাদা করা ঠিক হবে না। প্রত্যেক খেলোয়াড়, কোচ বুবিস্তা এবং স্টেডিয়ামে গ্যালারি মাতিয়ে রাখা প্রতিটি দর্শক – সবারই মিলিত অবদানে অভিষেক রাঙিয়েছে কেপ ভার্দে। তবে এর মধ্যেও আলাদা করে বলতে হয় গোলকিপার ভোজিনিয়ার কথা। বয়স ৪০, খেলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবে, কেপ ভার্দের এই দলের সবচেয়ে প্রবীণ সদস্য। সেই ভোজিনিয়াই আজ সেইভ করলেন ৭টি!

বুবিস্তা দায়িত্ব নেওয়ার পর দলটাকে যে ‘হার্ড টু বিট’ বানিয়ে ফেলেছেন বলা হচ্ছিল, তার প্রমাণই আজ মাঠে রেখেছে কেপ ভার্দে। স্পেনের মতো দলের বিপক্ষে তারা একেবারে বক্সে ডিফেন্ডারদের দঙ্গল রেখেই খেলার কথা, তা-ই করেছে কেপ ভার্দে। তবে তারা যে গা জোয়ারি ফুটবল খেলেনি, বরং মাথা খাটিয়েই ডিফেন্ড করেছে, তার প্রমাণ – পুরো ম্যাচে মাত্র একটি ফাউল করেছে কেপ ভার্দে। পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠার অপ্টা জানাচ্ছে, ১৯৬৬ বিশ্বকাপের পর থেকে এমন রেকর্ড আর কোনো দলের নেই!

স্পেন আপাতত শুধু এই রেকর্ডেই ভরসা রাখতে পারে যে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেও শেষ পর্যন্ত শিরোপা জেতার রেকর্ড দুটি আছে – ১৯৬৬-তে ইংল্যান্ড আর ১৯৮২-র ইতালি।

স্পেন এই লিস্টের তৃতীয় দল হবে কি না, সেটা ভবিষ্যৎ বলবে। আপাতত রাতটা শুধু কেপ ভার্দেতে মুগ্ধ হওয়ার।

বিষয়: স্পেন ফুটবললামিনে ইয়ামালকেপ ভার্দেফিফা বিশ্বকাপ ২০২৬
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ২

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৩

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৪

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৫

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।