
বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ শনিবার ভোরে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরেছে কেপ ভার্দে। ৯০ মিনিটে সমতা থাকার পর ম্যাচের ফয়সালা হয়েছে অতিরিক্ত সময়ে গিয়ে।

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে এবারের আসরের অন্যতম চমক হিসেবে হাজির হয়েছে। স্পেন-উরুগুয়ের মত দলকে রুখে দিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের সঙ্গে ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশটির সম্ভাবনা অনেকেই দেখছেন না।

বিশ্বকাপে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার ফল কিন্তু সমর্থকদের ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মেসির পূর্বসূরিদের যে দুর্বল দলের সঙ্গে হেরে যাওয়ার ইতিহাস আছে!

নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য নিঃসন্দেহে বিশাল অর্জন। তবে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটাও কম রোমাঞ্চকর নয় পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দের জন্য।

বিশ্বকাপ শুরুর আগে কেপ ভার্দে নামে যে একটা দেশ আছে বা তাদের ফুটবল দলও আছে, খুব বেশি মানুষ তা জানতেন না। তবে মাত্র মাত্র ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দে এই দেশটি এবারের আসরে সবচেয়ে বড় চমকের জন্ম দিয়েছে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নিজেদের প্রথম বিশ্বকাপেই জায়গা করে নিয়েছেন নকআউট পর্বে, আর গড়েছে

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, হাঁফ ছেড়ে বাঁচল ফ্রান্স – সেনেগালের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও ভুগেছে ফ্রান্স। আজ দ্বিতীয় ম্যাচে ইরাককে সামনে পেয়ে গোল উৎসব করবেন এমবাপ্পে? হ্যাটট্রিক করে মেসিকে পেছনে ফেলে হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা?

স্পেনকে গোলশূন্য স্কোরলাইনে রুখে দেওয়া ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে এবার উরুগুয়ের সঙ্গে ২–২ ড্র করেছে। প্রথমবারের মতো খেলতে আসা দেশটি এখন বিশ্বকাপের বিস্ময়।

লামিন ইয়ামাল সেদিন শুরু থেকে খেলেননি। স্পেনও কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করেছে। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনের বিশ্বকাপ মিশন আজ সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই পড়েছে চাপের মুখে। আরেকবার পয়েন্ট খোয়ানো মানেই যে নকআউটের পথে জটিল সমীকরণে পড়ে যাওয়া!

গোলকিপারদের মধ্যে ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বেশি ফলোয়ার ভোজিনিয়ারই। দুইয়ে নেমে গেছেন ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানির নয়্যার (১৪.৭ মিলিয়ন) এবং ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো (১৪.৬ মিলিয়ন)।

বিশ্বকাপ ফুটবলে নিজের অভিষেক ম্যাচেই স্পেনকে একাই আটকে দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তার অতিমানবীয় পারফরম্যান্সে অবাক গোটা ফুটবল বিশ্ব। স্পেনের তারকারাজিকে ম্লান করে দেওয়া কেপ ভার্দে গোলরক্ষকের এমন পারফরম্যান্সে কিন্তু মোটেও অবাক নন তার মা কান্দিদা এভোরা।

বাংলাদেশ সময় আজ রাত দশটায় স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে কেপ ভার্দের। আফ্রিকার পুঁচকে দেশটা কেমন? ফুটবল কেমন খেলে?

শুরু থেকে না থাকলেও ৭১ মিনিটে মাঠে নামা লামিন ইয়ামালের স্পেনকে, শুরু থেকেই খেলা পেদ্রির স্পেনকে, এবারের বিশ্বকাপে শিরোপার সম্ভাবনায় ফ্রান্সের পাশাপাশি সবচেয়ে এগিয়ে থাকা দেশকে স্পেনকে ০-০ ড্র-তে আটকে দিয়েছে কেপ ভার্দে। সেটাও নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে!