Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

এক মোটরসাইকেল খুঁজতে গিয়ে মিলল ৭টি, গ্রেপ্তার ৪

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০: ৫১
এক মোটরসাইকেল খুঁজতে গিয়ে মিলল ৭টি, গ্রেপ্তার ৪

রাজধানীর বনশ্রী এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলের সন্ধানে নেমে বড় চোরচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে চুরি যাওয়া মোটরসাইকেলসহ মোট ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চক্রের চার সদস্যকে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ।

Advertisement

গ্রেপ্তাররা হলেন মো. জহিরুল ইসলাম, অলি উল্লাহ, সফিউল্লাহ খান ও গাজী সাগর।

হারুন অর রশিদ জানান, গত ১০ এপ্রিল বনশ্রীর সি ব্লকের একটি বাসার সামনে থেকে মো. সাহাল বিন রফিকের প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের সুজুকি জিক্সার এসএফ-১৫০ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

এরপর গত ১৭ এপ্রিল নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা বাজার এলাকা থেকে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে আরেকটি মোটরসাইকেলসহ চক্রের অলি উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ আরও জানাই, পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাশ থানার ডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে খান মটরস নামের একটি দোকান থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একইসঙ্গে ওই দোকানের মালিক সফিউল্লাহ খানকেও গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধারাবাহিক অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বিশনন্দি ফেরিঘাট থেকে চোর চক্রের আরেক সদস্য গাজী সাগরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

বিষয়: রাজধানীবনশ্রীপুলিশমোটরসাইকেলগ্রেপ্তারচুরিআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

  • ২

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ৩

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৪

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৫

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।