Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে: মহাপরিচালক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২০: ০০
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে: মহাপরিচালক
ছবি: সংগৃহীত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, “রাজধানী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সময়ে একাধিক স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।”

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিকম্পের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক বলেন, “ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নিতে হবে, লিফট ব্যবহার পরিহার করা এবং প্রয়োজনীয় ওষুধ, ফ্ল্যাশলাইট ও বাঁশিসহ জরুরি কিট বা সামগ্রী কাছে রাখার মতো সুরক্ষামূলক ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।”

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশের আগে নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ধসে পড়া ভবনের কাঠামো ও পরিস্থিতির ওপর ভিত্তি করে উদ্ধার অভিযান ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে।”

Advertisement
Advertisement
Advertisement

জাহেদ কামাল বলেন, “এ ধরনের ঘটনার প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকদেরও নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।”

তিনি বলেন, “বড় ধরনের ভূমিকম্পের মতো সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে দেশজুড়ে প্রায় ১০০টি স্টেশনকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনা হয়েছে। যদি ভয়াবহ কোনো ভূমিকম্প ঘটে, তবে এসব স্টেশন থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম পাঠানো হবে।”

ফায়ার সার্ভিসের প্রধান বলেন, “প্রস্তুতিমূলক পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে একটি 'ড্রাই এক্সারসাইজ' বা মহড়া পরিচালনা করা হয়েছে। প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে ছোট আকারের উদ্ধার সরঞ্জাম ও অগ্নিনির্বাপকদের দুর্ঘটনাস্থলে পরিবহনের চেষ্টাও থাকবে।”

বিষয়: রাজধানীঢাকাভূমিকম্পফায়ার সার্ভিস
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ২

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৩

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৪

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

  • ৫

    তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”