Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আফগানিস্তানের আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেব: শেহবাজ শরিফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ২০
আফগানিস্তানের আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেব: শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ইসলামাবাদের হামলার কয়েক ঘণ্টা পরই তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে শেহবাজ বলেন, ‘‘যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা আমাদের বাহিনীর রয়েছে। পুরো জাতি পাকিস্তান সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।’’

গত বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্ত রক্ষীদের ওপর হামলা চালানোর পর পাকিস্তান আফগানিস্তানের কাবুল এবং কান্দাহারে বোমা হামলা চালায়। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে একাধিক হামলা ও সংঘর্ষের ধারাবাহিকতায় এই সর্বশেষ সহিংসতায় উভয় দেশই একে অপরের কয়েক ডজন সেনা হত্যার দাবি করেছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধের’ ঘোষণা পাকিস্তানেরpakistan afghanistan

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি এক্স-এ পোস্ট করেছেন, ‘‘আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাদের এবং আপনাদের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলো।’’

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তানি সরকারের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০-এর বেশি আহত হয়েছে। এছাড়া ২৭টি চৌকি ধ্বংস এবং ৯ জনকে বন্দি করার দাবি করেছেন তিনি।

অন্যদিকে, তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন যে, ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত এবং ১৯টি চৌকি দখল করা হয়েছে। তিনি আরও জানান, নানগারহারে ৮ জন তালেবান যোদ্ধা নিহত, ১১ জন আহত এবং ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গত রোববার রাতভর নানগারহার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের হামলার পর এই নতুন উত্তেজনা তৈরি হয়। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশন জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে, কিন্তু আফগান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

তালেবান সরকার অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

বিষয়: পাকিস্তানআহতআফগানিস্তাননিহতযুদ্ধ
সর্বশেষ
  • ১

    ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

  • ২

    যেভাবে ওষুধের দাম বাড়ায় কোম্পানিগুলো

  • ৩

    ডেঙ্গু নিয়ন্ত্রণের কি কোনো শর্টকাট উপায় আছে?

  • ৪

    ‘ছাত্রশিবিরের প্যানেলকে বলা হয় নারী-বিদ্বেষী’

  • ৫

    রক্ত-মাংসের মানুষকে আস্ত গিলে খাওয়ার এক দেশে!

সম্পর্কিত
  • ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

    ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

    ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

  • কর্মী ভিসায় নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র, চাকরি হারালেই দেশে ফেরত

    কর্মী ভিসায় নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র, চাকরি হারালেই দেশে ফেরত

    যুক্তরাষ্ট্রে চাকরি হারানো বিদেশি কর্মীদের জন্য বড় পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কাজ করা বিদেশি কর্মীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খুঁজতে যে ৬০ দিন সময় পান, সেই সুযোগ বাতিল হয়ে যাবে। ফলে চাকরি হারানোর পর এইচ-১বি ভিসাধারীদের

  • ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

    ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

    ভারতের কারাগারে দুই বছর সাজা ভোগের পর চার নারীসহ ৪৭ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন। খবর ইউএনবির।

  • দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

    দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি যুবক। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। নিহত প্রবাসী বাংলাদেশি নাম মো. জামাল মিয়া (৪০)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজে