Advertisement Banner

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যা করা যাবে না

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যা করা যাবে না

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে না তা জানিয়েছে ঢাকায় অব‌স্থিত দেশ‌টির দূতাবাস। আজ বুধবার ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস ভিসা সংক্রান্ত একটি বার্তা দিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বি১ বা বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম (শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া) অনুমোদিত নয়।

যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা অনুমোদিত নয়। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এছাড়া পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়।

সম্পর্কিত