Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১: ১৯
ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং একটি যাত্রীবাহী ট্রেনে মঙ্গলবার রাতে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় ১২ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে উভয় পক্ষের আলোচকরা সরাসরি বৈঠক করার কয়েকদিন পর গতকাল মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনে এই ড্রোন হামলা চালায়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, ‘‘খারকিভ অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের একটি বগিতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।’’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে একটি ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এর পেছনে কোনো সামরিক যুক্তি নেই এবং থাকতে পারে না। তিনি এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে রাশিয়ার হামলার প্রতিবাদ জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রসিকিউটররা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনে জ্বলতে থাকা একটি বগির ছবি পোস্ট করেছে। আঞ্চলিক জরুরি পরিষেবাগুলো পরে জানায়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে ৫০টিরও বেশি রাশিয়ান ড্রোন হামলায় তিনজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরের এই শহরটিতে রাশিয়ান বাহিনী নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার বলেন, একজন গর্ভবতী নারীসহ দুই জন নারী এবং দুই মেয়ে আহত হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এএফপির এক সাংবাদিক জানান, তিনি একটি আবাসিক ভবনের ধসে পড়া সামনের অংশ এবং উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের মধ্যে ভুক্তভোগীদের খোঁজ করতে দেখেছেন।

জেলেনস্কি বলেন, এই বোমাবর্ষণ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে এবং যুদ্ধ শেষ করতে মস্কোর ওপর চাপ বাড়ানোর জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘‘এখনও চলমান এই ধরনের প্রতিটি রাশিয়ান হামলা কূটনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং এই যুদ্ধের অবসানে সহায়তাকারী অংশীদারদের প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।’’

যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার জন্য গত সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করার পরও জ্বালানি অবকাঠামোর ওপর প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এসব হামলায় তীব্র শীতের মধ্যে ইউক্রেনের বহু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বিষয়: রাশিয়াইউক্রেনরাশিয়া-ইউক্রেন বর্ষপূর্তিইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

  • ২

    সুকুমার রায়ের লেখা সবই কি ‘ননসেন্স?

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

  • ৪

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

  • ৫

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

    এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯০৯ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে।

  • হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

    আজ বৃহস্পতিবার ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকায় ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিলের উদ্যোগে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ