
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ।
প্রতাপের সঙ্গে ১৫ বছর বাংলাদেশ শাসন করা শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে সেখানেই আছেন তিনি।
শেখ হাসিনার শাসনামালেই একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। যেখান থেকেই মৃত্যুদণ্ডের রায় এল তার।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার দুপুর সাড়ে ১২টার পর এ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পাঁচটি অভিযোগে বিচার শেষে রায় ঘোষণা করছেন ট্রাইব্যুনাল।
অভিযোগগুলো-

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।

লোকাল এলসির তথ্য আদান-প্রদানে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’
দেশের অভ্যন্তরে পণ্য কেনাবেচায় ব্যবহৃত লোকাল এলসি বা ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদান ও লেনদেনে স্বচ্ছতা আনতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী
সরকারপ্রধান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।”

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।