Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হাসপাতালে-হাসপাতালে ঘুরেও মিলল না ‘সাপের কামড়ের ভ্যাকসিন’, শিশুর মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৯
হাসপাতালে-হাসপাতালে ঘুরেও মিলল না ‘সাপের কামড়ের ভ্যাকসিন’, শিশুর মৃত্যু

ঢাকার সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকায় সাপের কামড়ে শিখা মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শিশুটি স্থানীয় বাসিন্দা দুবাই প্রবাসী জহুরুল ইসলামের মেয়ে। তার মা জেসমিন আক্তার শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পরিবার।

নিহত শিশুর নানী শাহনাজ বেগম জানান, আজ দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে ঘাস খেতে খেলতে গিয়েছিল শিখা মনি। এ সময় হঠাৎ একটি সাপ এসে তার বাম পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবার দ্রুত তাকে সাভার উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একটি ওষুধ লিখে দেন এবং দুই বেলা খাওয়ানোর পরামর্শ দেন। কিন্তু বাড়ি ফেরার পরই শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তিনি আরও জানান, এরপর শিখাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর দেখে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে গিয়েও জানা যায়, সাপের কামড়ের অ্যান্টিভেনম নেই। এরপর পাঠানো হয় মহাখালী হাসপাতালে। সেখানেও একই উত্তর– ভ্যাকসিন নেই। অবশেষে সারাদিন অ্যাম্বুলেন্স আর যানজটের সঙ্গে যুদ্ধ করে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাতে। পরে রাত আটটার দিকে ঢামেক জরুরি বিভাগে পৌঁছালে চিকিৎসকরা শিখা মনিকে মৃত ঘোষণা করেন।

Advertisement
Advertisement
Advertisement

শাহনাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘’এত বড় দেশে সাপের ভ্যাকসিন নেই, আমরা কেমনে কারে কমু।‘’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয়: ভ্যাকসিনঢামেকসাপপুলিশসাভারহাসপাতালমৃত্যুশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ২

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৩

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৪

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ৫

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।