Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এ সপ্তাহে ইরানের সাথে আলোচনার আশা ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৬
এ সপ্তাহে ইরানের সাথে আলোচনার আশা ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি আশা করছেন আগামী দিনগুলোতে তার প্রতিনিধিরা ইরানের সাথে আলোচনায় অংশ নেবেন। তবে তিনি আরও উল্লেখ করেন যে, চলমান সংঘাত নিরসনে তেহরান এখনো গ্রহণযোগ্য কোনো শর্ত প্রস্তাব করেনি।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “(এই সপ্তাহে) ইরানের সাথে আরও আলোচনার আশা করছি।” তিনি আরও যোগ করেন, “তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি যে ধরনের চুক্তি করতে চাই, এটি তা নয়। হয়তো এক বছর আগে আমরা এমন চুক্তিতে সম্মত হতাম। তারা নিজেদের অবস্থান নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছে।”

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা চালানোর বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেই বিকল্পটি এখনো খোলা রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে গত সপ্তাহে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ওই সময় কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে বৈঠক করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

খবর অনুযায়ী, তেহরান কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং এক সপ্তাহের মধ্যে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিল। তবে এর শর্ত ছিল—ওয়াশিংটনকে নৌ-অবরোধ তুলে নিতে হবে, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আঞ্চলিক যুদ্ধবিরতি পুনর্বহাল করতে হবে।

শনিবার ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান-সংঘাতের সাত মাস পেরিয়ে গেলেও দেশ দুটি এখনো সেই দ্বন্দ্বে জড়িয়ে আছে।

বিষয়: যুক্তরাষ্ট্রআলোচনাডোনাল্ড ট্রাম্পসাক্ষাৎকারইরান
সর্বশেষ
  • ১

    ‘রোকেয়া হলের ফটক ভেঙে বের হওয়া মেয়েরাই দৃশ্যমান থাকল না’

  • ২

    ৬ মাসেই সব সমাধান হবে?

  • ৩

    রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনে দায়ীদের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

  • ৪

    এ সপ্তাহে ইরানের সাথে আলোচনার আশা ট্রাম্পের

  • ৫

    যখন সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে আক্রমণ হয়, তখন সরকার কোথায় থাকে?’

সম্পর্কিত
  • রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনে দায়ীদের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

    রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনে দায়ীদের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

    রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের এবং এর পেছনের ক্রীড়ানকদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা।

  • নওগাঁয় বাস ধর্মঘট অব্যাহত, যাত্রীদের ভোগান্তি

    নওগাঁয় বাস ধর্মঘট অব্যাহত, যাত্রীদের ভোগান্তি

    নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গতকাল থেকে বাস মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়েছে। সদর থানায় তারা একটি অভিযোগও দাখিল করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন ভর্তি ২০৩৬

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন ভর্তি ২০৩৬

    ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন রোগী।

  • এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।