
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকারি অতিথি ভবন ‘যমুনা’য় না উঠে রাজধানীর গুলশানে নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বার্তা সংস্থা ইউএনবি আজ বৃহস্পতিবার সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আতিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী গুলশানে নিজ বাসাতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। দেশে ফেরার পর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন এবং বাসাটিও সে অনুযায়ী সাজানো হয়েছে।”
শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হয়। পরে অন্তর্বর্তী সরকার সেটিকে জাদুঘরে রূপান্তর করে। ওই সময় প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা মুহাম্মদ ইউনূস ‘যমুনা’য় ছিলেন।
পরবর্তীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করে। তবে তিনি সেখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সরকারি কার্যক্রম যমুনা থেকেই পরিচালিত হবে। ইতোমধ্যে কূটনীতিক ও ধর্মীয় নেতাদের সম্মানে আয়োজিত দুটি ইফতার অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, ঈদের দিন সকাল ১০টায় যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন