চরচা ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ট্রাম্প দেশটির সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারকে ভিত্তিহীনভাবে ‘ফিলিস্তিনি’ বলে আখ্যায়িত করেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, “আমি আগামীকাল (শুমারের) কাছে একটি সুন্দর ফিলিস্তিনি পোশাক পাঠাব, যাতে আগামী সপ্তাহে বিবি [বেনিয়ামিন] নেতানিয়াহু শহরে এলে তিনি তাকে স্বাগত জানাতে পারেন।”
ইহুদি বংশোদ্ভূত শুমারকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, “সে ফিলিস্তিনি হয়ে গেছে।” তিনি রসিকতার সুরে আরও দাবি করেন, শরিয়া আইনই এখন শুমারের ‘নতুন ভিত্তি’।
এর আগে যুক্তরাষ্ট্রের মুসলিম ও ইহুদি অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন শুমারকে ‘ফিলিস্তিনি’ বলে সম্বোধন করার জন্য ট্রাম্পের সমালোচনা করেছিল। তাদের অভিযোগ, ট্রাম্প ‘ফিলিস্তিনি’ শব্দটি অবমাননাকর গালি ও অপমানসূচক হিসেবে ব্যবহার করেন।
এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন এবং মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়াতেও অংশ নেবেন বলে জানানো হয়েছে।
ট্রাম্প ও নেতানিয়াহুর এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ পাঁচ মাস পূর্ণ করছে।

বাংলাদেশের শিল্প কারখানা গুলো বেঁচে থাকলে দেশের শ্রমিকরাও বাঁচবেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। সেই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিল্প কারখানার মালিক হয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে, সে বিষয়ে সরকার করছে বলে জানান তিনি।

গত ২০ জুলাই নয়াদিল্লির কেন্দ্রস্থলে ঘটে যাওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন এবং তার সামাজিক ও রাজনৈতিক প্রভাবকে চিহ্নিত করা গেছে। নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট ও তলস্তয় মার্গ ক্রসিং থেকে শুরু করে কনট প্লেস পর্যন্ত বিস্তৃত এলাকায় তরুণ ভারতীয়রা শিক্ষা ব্যবস্থার সর্বগ্রাসী দুর্নীতি ও অবক্ষয়ে