
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
চরচা প্রতিবেদক

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে আজ সকালে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় দীপু মনি আন্তর্জাতিকভাবে এই হত্যাযজ্ঞের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিলেন এবং একাত্তর টেলিভিশনের মাধ্যমে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা উসকানিমূলক বক্তব্য প্রচার করেছিলেন।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়।

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।