
‘বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন-নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন এবং নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না।”

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ সাইফুল (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুলতান হাওলাদারের ছেলে সাইফুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায়। চকবাজারের কামালবাগ এলাকায় ওই পলিথিন কারখানায় কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা খোকন জানান, সাইফুল কারখানায় মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন এবং নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না।”

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার প্রধান সড়কে এক নারীর কানের দুল ছিনতাই করে পালানোর সময় জনতার ‘গণপিটুনিতে’ অজ্ঞাতনামা (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে যাত্রাবাড়ীর মূল সড়কে এ ঘটনা ঘটে।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।