
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাজাপ্রাপ্ত আসামি হাওয়ায় শেখ হাসিনার ক্ষেত্রে ‘অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এসব কথা বলেন।
গতকাল সোমবার যুক্তরাজ্যের ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে প্রত্যর্পণ নিয়ে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। তিনি নিজেই বাংলাদেশে ফিরতে আগ্রহী হলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি বাধার প্রশ্ন থাকার কথা নয় বলে মনে করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে যে বিশেষ বিধান রয়েছে তা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে যারা অভিযুক্ত আছেন, তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।
উপদেষ্টা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের ‘কিছুটা হলেও ব্যর্থতা’ রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা।
এলপিজি ও চালের দাম নিয়েও কথা বলেন জাহেদ। দাম বাড়তি স্বীকার করে উপদেষ্টা বলেন সরকারের জন্য ভতুর্কি দেওয়া কার্যকর সমাধান নয়।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।