Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কৌশলে গৃহকর্মীর লাশ রেখে পালানো সেই গৃহকর্তা স্ত্রী শ্বশুরসহ কারাগারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৮: ১২
কৌশলে গৃহকর্মীর লাশ রেখে পালানো সেই গৃহকর্তা স্ত্রী শ্বশুরসহ কারাগারে
কারাগারের প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক গৃহকর্মী কিশোরীর মরদেহ ফেলে রেখে পালানো সেই গৃহকর্তা, তার স্ত্রী ও শ্বশুরসহ তিনজনকে শাহবাগ থানার হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময় আসামিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement
Advertisement
Advertisement

কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. ফয়সাল আহমেদ (৩৫), তার স্ত্রী রাহেমা খাতুন রেশমা (২৯) এবং ফয়সালের শ্বশুর রেশমার বাবা এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাহফুজা আক্তার আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। তবে রিমান্ড আবেদন না থাকায় তাদেরকে মূল এজলাসে তোলা হয়নি।

নিহত মিম আক্তার নামের এক কিশোরী গত এক বছর ধরে আসামিদের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করার সময় প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতো। স্বজনদের কাছে ফোনে সে কান্নাকাটি করলেও উল্টো তার পরিবারকে হুমকি দেওয়া হতো। গত ১৩ আগস্ট আসামি ফয়সাল মিমের পরিবারকে ফোনে দাবি করে যে, মিম টাকা চুরি করে এক ছেলের সাথে পালিয়ে গেছে। এরপর ১৭ আগস্ট মিমের পরিবার তাদের বাসায় গিয়ে মিমের খোঁজ জানতে চাইলে আসামিরা গালিগালাজ করে তাদের তাড়িয়ে দেয়।

তার আগে গত ১২ আগস্ট শাহবাগ থানা পুলিশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীর অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে পরিচয় শনাক্ত করা হলে, খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় যান মিমের মা রাবেয়া বেগম। আজ শুক্রবার তিনি শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন এবং মিমের বাবা ফজলু মিয়া এসে হাসপাতালে মেয়ের মরদেহ শনাক্ত করেন।

পুলিশের তদন্তে উঠে আসে, গৃহপরিচারিকা মিমের মৃত্যুর পর নিজেদের অপরাধ ঢাকতে আসামিরা কৌশলে লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। তারা সানারপাড়ে ২০ বছর ধরে থাকা ফ্ল্যাট ছেড়ে ডেমরার বামৈল এলাকায় সপরিবারে আত্মগোপনে চলে যায়। শুক্রবার দুপুর দেড়টায় ডেমরার বামৈল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

বিষয়: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালঢামেকগৃহকর্মীলাশগ্রেপ্তারমামলাআদালতকারাগারস্বামীস্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।