Advertisement

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ । আজ শুক্রবার বার্তা সংস্থা ইউএনবিকে তিনি এ তথ্য জানান।

Advertisement

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সফর নিয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি এবং এ বিষয়ে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত বিষয়গুলোতে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফর করতে পারেন। তবে সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

এদিকে, সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতির ইঙ্গিত দিয়ে একটি বিবৃতি প্রকাশের পর তা প্রত্যাহার করে নেয় ভারত। বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না। পরে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো বিবৃতিটি সরিয়ে নেয়।

Advertisement

গত ১৬ আগস্ট শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের অনুরোধ করা হয়। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।