Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজনৈতিক ‘সংকট’ কাটাতে জাতীয় সংহতির আহ্বান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২১: ২৫
রাজনৈতিক ‘সংকট’ কাটাতে জাতীয় সংহতির আহ্বান
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে রিপাবলিক সেমিনারে বক্তব্য দেন বক্তারা। ছবি: চরচা

রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, মতভেদ ও আত্মপরিচয়ের দ্বন্দ্বের মধ্যে দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে ১৯৭১ সালের ভিত্তিতে জাতীয় সংহতি গড়ে তোলা এবং নতুন ধারার রাজনীতি নির্মাণের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

Advertisement

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ১৯৭১-২০২৬: কী হলো ভুল এবং কী করতে হবে?’ শীর্ষক রিপাবলিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের উজির বাবলু।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ ও বিডিআরপি উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিআরপির মুখ্য সম্পাদক মাসুদ রানা। তিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে আত্মপরিচয়ের দ্বন্দ্ব এবং রাষ্ট্রের সঙ্গে রাজনীতির দ্বন্দ্বকে দায়ী করে ১৯৭১ সালের বিপ্লবে প্রতিষ্ঠিত রাষ্ট্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতির ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের কথা বলেন।

রাজনৈতিক বিভাজন কাটিয়ে ১৯৭১ সালের ভিত্তিতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে মাসুদ রানা বলেন, “আমরা মনে করি ১৯৭১ এর মতো সমগ্র জাতিকে একটি কনসেনসাসে আসতে হবে। অর্থাৎ, আমাদের যেতে হবে একটি জাতীয় সংহতির দিকে, এ সংহতির বটমলাইন হতে হবে ১৯৭১: মোটেও ১৯৪৭ নয়।”

সাত দশক ধরে মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তনের চেষ্টা যুক্তরাষ্ট্রের, অর্জন কী?Military-Weapon-usa

সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, “রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজেদের দলের ভেতরেই গণতন্ত্র নেই। ৫ আগস্টের পর বাংলাদেশে অনেকেই সুযোগ নিতে চেয়েছে। ইনক্লুসিভনেসের কথা বলে ক্রমেই মানুষকে রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে এক্সক্লুড করা হয়েছে। অথচ গণতন্ত্র মানেই সবাইকে নিয়ে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, “বাংলাদেশের ৫৫ বছরে যারা দেশ শাসন করেছে, তারা ছিল লুটেরা ধনিক শ্রেণির পাহারাদার। বামপন্থীরা ৫৫ বছরে অনেক ভুল করেছে। সেই ভুল থেকে অনেক শিক্ষা নিয়ে দ্বি-দলীয় বৃত্তের বাইরে থেকে বেরিয়ে নতুন ধারার রাজনীতি ও রাষ্ট্র গঠন করতে চাই। এখন সময় এসেছে রাষ্ট্র কাঠামোকে চ্যালেঞ্জ করার। বামপন্থীদের নির্ভরশীলতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, “বাংলাদেশের মুক্তির সংগ্রাম শুধু ৯ মাসের লড়াই নয়, বরং ২০০ বছরের সংগ্রামের ধারাবাহিকতা। আওয়ামী লীগ ১৫-১৬ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বীতশ্রদ্ধ করে তুলেছে। অন্যদিকে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু তাদেরও ভিন্নমত শোনার অবস্থায় নেই। রাজনৈতিক সহনশীলতা ও আলোচনার জায়গা কমে আসছে।”

বিষয়: রাজনৈতিক দল
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।