
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের আদেশের পর জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব হস্তান্তর করেছেন মো. সারওয়ার আলম। নতুন ডিসি যোগ না দেওয়া পর্যন্ত সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পিংকি সাহার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
পিংকি সাহা বলেন, “সোমবার বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। আপাতত আমি ভারপ্রাপ্ত ডিসি হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করব। আমি সবার সহযোগিতা কামনা করছি।”
এর আগে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ডিসি মো. সারওয়ার আলমকে বদলি করে মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে নিয়োগ দেয়। এই আদেশের পর তিনি দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন এবং সিলেট ছাড়ার প্রস্তুতি নেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন