Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সৎ মাকে ‘মেরে ফেলার’ ১০ বছর পর আপন মাকেও ‘কুপিয়ে হত্যা’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২১: ৫৮
সৎ মাকে ‘মেরে ফেলার’ ১০ বছর পর আপন মাকেও ‘কুপিয়ে হত্যা’
ছবি: চরচা

ফরিদপুর শহরতলীর বায়তুল আমানের রহমত মোল্যারডাঙ্গী এলাকায় নিজ বাড়িতে খুন হয়েছেন সামেলা বেগম (৬০) নামের এক নারী। আজ বৃহস্পতিবার দুপরে এ ঘটনা ঘটে।

Advertisement

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বার্তা সংস্থা ইউএনবিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে বিকেল ৫টারদিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় অধিবাসীরা জানান, এটি রাহিমের প্রথ মহত্যাকাণ্ড নয়। ২০১৬ সালে (প্রায় ১০ বছর আগে) নিজের সৎ মাকেও একই ভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছিলেন তিনি। ওই মামলায় প্রায় ৬ বছর কারাভোগের পর তার বাবা তাকে জামিনে মুক্ত করে আনেন।

স্থানীয়রা জানান, নিহত সামেলা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভিযুক্ত ছোট ছেলে রাহিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি প্রায়শই তুচ্ছ বিষয় নিয়ে মায়েরসঙ্গে বিবাদে জড়াতেন । কিছুদিন আগে তিনি তার মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ করেন প্রতিবেশিরা।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবার দুপুরে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে থাকার সুযোগে রাহিম তাঁর মায়ের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে মাথার বিভিন্নস্থানে এলোপাতাড়ি কোপানোর ফলে ঘটনা স্থলেই মারা যান সামেলা বেগম। পরে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের মেয়ে কাকলি আক্তার বলেন, ‘‘সকালে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া শেষ করে আমি কাজের উদ্দেশে বের হই। আমার ভাই মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাকে আলাদা ঘরে রাখা হতো। আমি যখন বের হই, তখন সে ঘুমিয়ে ছিল। দুপুরে মায়ের মৃত্যুর খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসি।’’

হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন শেষে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—ছেলেটি ধারালো অস্ত্র ও কোনো ভারীবস্তু দিয়ে উপুর্যপুরি আঘাত করে তার মাকে হত্যা করে পালিয়ে গেছে। অভিযুক্ত রাহিমের ঘর থেকে ইয়াবা সেবনের নানা সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত যুবক প্রায় ১০ বছর আগে তার সৎ মাকেও হত্যা করেছিল এবং সে জন্য ৬ বছর জেলে ছিল। পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে। পরিবার ও স্বজনদের দাবি অনুযায়ী সে মানসিকভাবে অসুস্থ এবং তীব্র মাদকাসক্ত ছিল। তাকে গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

বিষয়: ফরিদপুরঅপরাধহত্যাজেলার খবর
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।