
রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও চারজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
চরচা প্রতিবেদক

ঢাকা সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। বৈঠক শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নানা ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশেষ দূতের পাশাপাশি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বলেন, ‘‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে দেখা করতে পেরে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত। আমাদের সম্পর্কের মধ্যে অনেক ইতিবাচক অগ্রগতি রয়েছে।’’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবে সার্জিও গোর বৃহস্পতিবার তার প্রথম সরকারি সফরে ঢাকায় পৌঁছান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে।
বিশেষ দূতের আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘‘মার্কিন বিশেষ দূতকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করবে।’’
সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেন। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী ও কর্মী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া ট্রাম্প পরিবার ও যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ রাজনীতির অন্যতম প্রভাবশালী প্রকাশনা সংস্থা ‘উইনিং টিম পাবলিশিং’-এর সহ-প্রতিষ্ঠাতাও তিনি।

রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও চারজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে যাত্রীদের সতর্ক করেছে। আজ রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সতর্কবার্তা দেন।

বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ
বাণিজ্যিকীকরণ, নগরায়ণ, কৃষি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অন্য পেশায় স্থানান্তরসহ মোট ১১টি প্রধান কারণে দেশের কৃষি খাতে নারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমেছে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের
ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা কিছুটা লড়াইয়ের আভাস দিলেন। সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। তার ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহও পেয়েছিল বাংলাদেশ।