Advertisement

২৫ থেকে ৩১ মে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

২৫ থেকে ৩১ মে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের অফিস, শাখা ও বুথ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটস বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত সার্কুলার জারি করে।

নির্দেশনা অনুযায়ী, ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

তবে ঈদের আগে সরকারি ছুটির পুনর্বিন্যাস অনুযায়ী শুক্র ও শনিবার হলেও ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

Advertisement

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে টানা ছুটির ঘোষণা দেয়।

সরকার বলেছে, ঈদযাত্রা সহজ করা এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবার মতো জরুরি সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনও চালু থাকবে।

সরকার আরও জানিয়েছে, জরুরি কার্যক্রম সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান ছুটির মধ্যেও প্রয়োজন অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবে।

ব্যাংক খাতের কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে বলেও সরকারি ঘোষণায় উল্লেখ করা হয়েছে।