Advertisement

স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নিয়ে আবারও ইসিতে অভিযোগ জামায়াতের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নিয়ে আবারও ইসিতে অভিযোগ জামায়াতের
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার এর সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ নিয়ে আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়ে এর আগে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিল জামায়াত। সেই চিঠির প্রসঙ্গ তুলে বুধবারও বিষয়টি কমিশনের সামনে উত্থাপন করে দলটি।

এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আগের দিনের অর্থাৎ গত ৩০শে জুনের দেওয়া চিঠি নিয়ে আমরা আজ কথা তুলেছি।”

Advertisement

জামায়াতের সেক্রেটারি আরও বলেন, “রাজনীতি নিষিদ্ধ থাকলেও ব্যক্তি যেহেতু রাজনীতি করে ব্যক্তির নির্বাচন করাটা একটা রাজনীতি। ফলে পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোন ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকে অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে।”