Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভারতে এয়ার ইন্ডিয়ার বোয়িংয়ের ফ্লাইটে ফের বিভ্রাট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ২৮
ভারতে এয়ার ইন্ডিয়ার বোয়িংয়ের ফ্লাইটে ফের বিভ্রাট

ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আবারও তাদের একটি বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার উড়োজাহাজকে গ্রাউন্ডেড করেছে। এক পাইলট উড়োজাহাজটির জ্বালানি সুইচে ত্রুটি চিহ্নিত করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

গতকাল সোমবার একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে (ডিজিসিএ) জানানো হয়েছে। একইসাথে বোয়িং কোম্পানিও এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রেখে তদন্তে সহায়তা করছে।

ঘটনাটি এমন এক সময় সামনে আসে, যখন গত বছরের জুনে একই মডেলের আরেকটি এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৬০ জন যাত্রী নিহত হন। সেই দুর্ঘটনার তদন্ত এখনো চলমান। গত বছরের প্রতিবেদন বলছে–দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের ফুয়েল সুইচ টেক–অফের পর হঠাৎ ‘রান’ থেকে ‘কাট–অফ’ অবস্থায় চলে যায়। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। তবে কীভাবে সুইচ বদলে গেল–তা এখনো পরিষ্কার নয়।

এবার যে উড়োজাহাজে ত্রুটি দেখা গেছে, সেটিও লন্ডন থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর সমস্যা ধরা পড়ে–এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement
Advertisement
Advertisement

গত বছরের দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল, বোয়িংয়ের জ্বালানি সুইচ নিরাপদ। তবুও ভারত ডিজিসিএ নির্দেশ দেয়, সব বোয়িং ৭৮৭ ও ৭৩৭-এর ফুয়েল সুইচ পরীক্ষা করতে। তখন এয়ার ইন্ডিয়া দাবি করে, তাদের উড়োজাহাজে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে নতুন অভিযোগ ওঠায় সুইচগুলো আবারও পরীক্ষা শুরু করেছে তারা।

বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ টিম অ্যাটকিনসন বলেছেন, এই সুইচ এমনভাবে ডিজাইন করা যে, ভুলবশত নড়ে যাওয়ার কথা নয়। তার মতে, ডিজাইনে কোনো ত্রুটি থাকার সম্ভাবনা কম।

বর্তমানে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান করছে ভারতের এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এবং চূড়ান্ত প্রতিবেদন কয়েক মাসের মধ্যে প্রকাশ হতে পারে বলেও জানান তারা।

বিষয়: আমেরিকানিহতবিমানএয়ার ইন্ডিয়াভারতলন্ডন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।