
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নেইমার না খেললেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। তবে তাদের হতাশ করে টেনেটুনে মরক্কোর সঙ্গে ড্র করে সেলেসাওরা। শুরুতেই ধাক্কা খেলেও এতে নিরাবেগ কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয় ম্যাচের আগে তিনি বরং দলের প্রতি ইতিবাচক বার্তাই দিয়েছেন।
গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো অবশ্য হেলাফেলা করার মত দল নয়। তবুও দলটার নাম ব্রাজিল বলেই ১-১ ড্র অনেকের কাছেই হতাশাজনক ছিল। তারকা ফুটবলার নেইমার এখনো মাঠের বাইরে থাকায় তারা কতদূর যেতে পারবে, তা নিয়েও জেগেছে সংশয়।
শুক্রবার রাতে হাইতির বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেছেন, “প্রথম ম্যাচেই আপনি বিশ্বকাপ জিততে পারবেন না। আমাদের দলের কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি। কিন্তু এটাও মনে রাখতে হবে, প্রথম ম্যাচ বিশ্বকাপে একটা দলের ভাগ্য নির্ধারণ করে দেয় না। আমি মনে করি আমরা সমস্যার সমাধান বের করে ফেলব। আমরা সামনে আরও ভালো খেলব সেই বিশ্বাস আমার আছে।”
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর বিপক্ষে প্রথমে গোল হজম করে বসে। এরপর ভিনিসিয়াস জুনিয়রের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। আনচেলত্তির কাছে মনে হচ্ছে, ব্রাজিলের জার্সির ওজন খেলোয়াড়দের কিছুটা চাপে ফেলে দিতে পারে।
তিনি বলেন, “প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, সেটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। ঐতিহাসিক এই দলের জার্সির যে ভার, সেটা হয়ত প্রথম ম্যাচে মানসিকভাবে তাদের ওপর কিছুটা প্রভাব ফেলেছে।”
‘সি’ গ্রুপে ব্রাজিল ও হাইতির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন